রিকশাচালককে জুতাপেটা, সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের নির্দেশনা অনুযায়ী পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আরাফাত আমান আজিজ জানান, ওই ভিডিও প্রচারের পর জেলা প্রশাসক তাকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পবা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার থেকেই এই কমিটি কাজ শুরু করবে।

এর আগে গত শুক্রবার পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের একটি সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে জুতাপেটা করছেন। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এছাড়া গালাগাল করতেও শোনা যায় তাকে।

খবরওয়ালা/এমজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।