রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে ইয়ামাল বলেন, “ওরা চুরি করে, অভিযোগ তোলে…

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল আসন্ন এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন। রোববার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

কিংস লিগের টুইচ প্রোগ্রামে ইবাই লানোসের সঙ্গে আড্ডায় বসেছিলেন ইয়ামাল। আড্ডার সময় তিনি ইবাইয়ের দলের সঙ্গে রিয়ালের তুলনা করে বলেন, “ওরা চুরি করে, অভিযোগ তোলে…”

ইয়ামালের এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

এরপর ইবাই মজা করে জিজ্ঞেস করেন, “বার্নাব্যুতে কি গোল করবেন এবার?”

জবাবে ১৭ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড পাল্টা প্রশ্ন তোলেন, “গত মৌসুমটা কি মনে নেই?”

আলোচনায় হঠাৎ যোগ দেন সাবেক বার্সা অধিনায়ক জেরার্ড পিকে। তিনি জানতে চান, ইয়ামালের প্রথম সিনিয়র ট্রেনিং সেশনের অভিজ্ঞতা কেমন ছিল।

হেসে ইয়ামাল জানান, “ওটা ছিল আমার প্রথম ট্রেনিং। বল নিয়ে সবাইকে পাশ কাটিয়েছি, একবারও বল হারাইনি। দ্বিতীয়ার্ধে দুই গোলও করেছি। এরপর সবই ঠিকঠাক চলেছিল!”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।