রোবটের সেনাবাহিনী বানাতে চান ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এমন এক ‘রোবট সেনাবাহিনী’ তৈরি করতে চান যা ভবিষ্যতে মানবজীবনের চেহারা বদলে দিতে সক্ষম হবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার সাম্প্রতিক আর্নিংস কলে (আর্থিক ফলাফল প্রকাশ-পরবর্তী আলোচনাসভা) মাস্ক এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

মাস্ক জানিয়েছেন, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশে টেসলার ভবিষ্যৎ দিকনির্দেশনায় তার শক্ত নিয়ন্ত্রণ থাকা অত্যাবশ্যক। তিনি বলেন, আমি রোবট সেনাবাহিনী তৈরি করতে স্বস্তি পাব না যদি এটির কার্যক্রমে আমার যথেষ্ট প্রভাব না থাকে। পূর্ণ নিয়ন্ত্রণ নয়, তবে দৃঢ় প্রভাব থাকা দরকার।

তিনি কোম্পানিতে নিজের ভোটাধিকার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ৯৭৫ বিলিয়ন ডলার মূল্যের ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে সাফাই গেয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, টেসলাকে আগামী ১০ বছরে বড় লক্ষ্য অর্জন করতে হবে, যেমন—বাজারমূল্য ১ ট্রিলিয়ন থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার, ২ কোটি বৈদ্যুতিক গাড়ি, ১০ লাখ রোবোট্যাক্সি ও ১০ লাখ হিউম্যানয়েড রোবট (অপটিমাস) উৎপাদন।

মাস্কের ভাষায়, অপটিমাস এমন এক ‘অবিশ্বাস্য সার্জন’, যা এমন এক পৃথিবী তৈরি করতে পারে যেখানে কাজ করা ঐচ্ছিক হবে, কিন্তু সবাই উন্নত জীবনের সুযোগ পাবে।

আগামী ৬ নভেম্বর টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবের ওপর ভোট হবে। মাস্ক সতর্ক করেছেন, যদি বোর্ড অনুমোদন না দেয়, তবে তিনি টেসলা ছাড়ার কথাও বিবেচনা করতে পারেন।

সূত্র: আরটি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।