রূপগঞ্জে নীলিমা টেক্সটাইলে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলিমা টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোলাকান্দায় ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় নীলিমা টেক্সটাইলস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে ফ্যাক্টরির সেডের ভেতরে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে থাকে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে আসে। স্থানীয়রা সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে নীলিমা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন কারখানায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।