রেস্টুরেন্টে প্রেমিকাকে পিস্তল শেখাচ্ছেন ‘জুলাই যোদ্ধা’ আলিফ

গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে প্রেমিকাকে পিস্তল চালানো শেখাচ্ছেন ‘জুলাই যোদ্ধা’ খ্যাত সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। 

এই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এক মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণী পিস্তল হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় নিশানা করছেন। পাশে থাকা কয়েকজন তাকে উৎসাহ দিচ্ছেন এবং মজা করে বলছেন—‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ ইত্যাদি মন্তব্য।

ভিডিওতে দেখা যাওয়া যুবক হলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা ও আজাহার উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, আলিফ ‘জুলাই যোদ্ধা’দের তালিকায় ৩৬ নম্বরে রয়েছেন। গত ৩ জুলাই তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করে পুলিশ এবং পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভাইরাল ভিডিওটি কিছুদিন আগের বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।