খবরওয়ালা অনলাইন ডেস্ক: রমজানে রোজা রাখেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন তিনি।
২০১৩ সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ। সে সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কি না? এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান জানান, হ্যাঁ, রোজা রাখা হয়। তবে দুই-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়।
তিনি বলেন, যখন পিঠের ব্যথা শুরু হয়, তখন ওষুধ নিতে হয়। যে কারণে দুই-চারটা রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয়।
খবরওয়ালা/এফএস



