রোমাকে হারিয়ে রেকর্ড ৪৭ ম্যাচ অপরাজিত লেভারকুজেন

ক্রীড়া ডেস্ক ॥ রোমাকে হারিয়ে রেকর্ড ৪৭ ম্যাচ অপরাজিত লেভারকুজেন, রূপকথার গল্প রচনা করে ৫ ম্যাচ হাতে রেখেই নিজেদের ইতিহাসের প্রথম বুন্দেসলিগা জয় নিশ্চিত করেছিলেন তারা। লিগ জয়ের পর বেয়ার লেভারকুজেনের সামনে লক্ষ্য ইউরোপা লিগ জেতার। সেই লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল জাভি আলোনসোর দল। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার মাঠে ২-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল লেভারকুজেন। এই জয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে টানা ৪৭ ম্যাচ অপরাজিত থাকার ইতিহাসও গড়লেন তারা। রোমার মাঠে শুরু থেকেই দাপট ছিল লেভারকুজেনেরই। ২৮ মিনিটে উইর্টজ ও ৭৩ মিনিটে আন্দ্রিচের গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিয়েই বাড়ি ফিরেছে জার্মান ক্লাবটি।

 

রোমাকে হারিয়ে রেকর্ড ৪৭ ম্যাচ অপরাজিত লেভারকুজেন

 

রোমাকে হারিয়ে রেকর্ড ৪৭ ম্যাচ অপরাজিত লেভারকুজেন

অন্যদিকে পুরো ম্যাচে মাত্র দুটি শট অন টার্গেট ছিল রোমার। রোমার মাঠে এমন জয়ে টানা অপরাজিত থাকার রেকর্ডে আরেক ধাপ এগিয়ে গেল লেভারকুজেন। এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। তাদের সামনে আছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ১৯৬৩-৬৫ মৌসুমে ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বেনফিকা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এই তালিকায় সবার উপরে আছে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক ও দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম ক্লাব ইউনিয়ন এসজির। তবে এই দুই ক্লাব যখন এই রেকর্ড করেছে তখন আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান প্রতিযোগিতা ছিল না। ১৯১৫ থেকে ১৯১৭ সালের মাঝে সেল্টিক অপরাজিত ছিল টানা ৬২ ম্যাচ। ১৯৩৩-৩৫ মৌসুমে ৬০ ম্যাচ অপরাজিত ছিল ইউনিয়ন এসজি। ১০ মে সেমির দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমার মুখোমুখি হবে লেভারকুজেন। ওই ম্যাচে জিতলেই ২২ বছর পর ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবেন তারা। ১৯৮৮ সালে একবারই ইউরোপ সেরার মুকুট উঠেছিল তাদের মাথায়। ২২ বছর আগে সবশেষ রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লেভারকুজেনের।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।