ভারতের সিংহাসন অস্ট্রেলিয়ার দখলে, বাংলাদেশ কোথায়?

ক্রীড়া ডেস্ক ॥ ভারতের সিংহাসন অস্ট্রেলিয়ার দখলে, বাংলাদেশ কোথায়?, ভারতকে টপকে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আজ (শুক্রবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদ করা বাৎসরিক র‌্যাঙ্কিংয়ে সুখবরটি পেয়েছে টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গত বছর ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ২০৯ রানের জয়ের সুবাদে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২৪। অজিদের উত্থানে টেস্টের দলগত ব?্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হয়েছে ভারতের।

ভারতের সিংহাসন অস্ট্রেলিয়ার দখলে, বাংলাদেশ কোথায়?

রোহিতদের রেটিং পয়েন্ট ১২০। ফলে আর তিন ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল থাকা হলো না টিম ইন্ডিয়ার। এদিকে, টেস্টে প্রথম দুটি জায়গা ছাড়া আর কোনো বদল হয়নি। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ১০৫ রেটিং পয়েন্ট রয়েছে তাদের। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম থেকে দশম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। একাদশতম স্থানে আয়ারল্যান্ড।

 

ভারতের সিংহাসন অস্ট্রেলিয়ার দখলে, বাংলাদেশ কোথায়?

 

আফগানিস্তান রয়েছে সবার নিচে। টেস্টের মুকুট খোয়া গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষেই আছে ভারত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু ক্রমতালিকায় শীর্ষেই আছে ভারত। তালিকায় দ্বিতীয় স্থানে অজিরা। দুই দলের মধ্যে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ওয়ানডে ব?্যাঙ্কিং তালিকায় উল্লেখযোগ্য বদল বলতে জিম্বাবুয়েকে টপকে ১১ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। এদিকে, টি-টোয়েন্টি ব?্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা তিন থেকে দুইয়ে উঠে এসেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ব?্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে। পাকিস্তান টি-২০ র‌্যাঙ্কিং তালিকায় ২ ধাপ নেমে সাতে চলে গেছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।