র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজ সংবাদ \ র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমান উদ্দিন আমান (৩৫) গ্রেফতার। সে চুয়াড়াঙ্গা জেলার আলমাডাঙ্গার ডামোশ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমান উদ্দিন আমান ঢাকা উত্তরা পূর্ব থানার মামলা নং-২৬(১১)১৩, টিআর-৫০৩/১৮, ধারা-১৪৩/১৪৭/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে দুই বছর ছয় মাসের সশ্রম করাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। গতকাল বুধবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বেলগাছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।