লক্ষ্মীপুরে নৌকায় বিস্ফোরণ: চার দগ্ধ জেলের মধ্যে এক জনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার জনের মধ্যে আমজাদ হোসেন (সৈয়দ আহমদের ছেলে) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, ‘জেলে আমজাদ হোসেন তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি রায়পুর উপজেলার চরবানছি এলাকার বাসিন্দা।’

ওসি মো. কবির হোসেন আরও জানান, ‘ঘটনায় দগ্ধ অপর তিন জনের অবস্থাও গুরুতর। তারা বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ফারুক হোসেনের শরীরের ৪৫ শতাংশ, আবুল খায়েরের ৩৫ শতাংশ এবং গনি খাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।’

বিস্ফোরণের ঘটনা ঘটেছিল গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে, যেখানে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ছয় জন জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।