লন্ডনে উড়ল ফিলিস্তিনের পতাকা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও যোগ দেন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার সকালে ফিলিস্তিন দূতাবাসের বাইরে এ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিনই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। সেখানে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিন প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।