লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলার চেষ্টা চালান।

শুক্রবার (লন্ডন সময়) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি গাড়ি বের হওয়ার সময় ব্লুমসবেরি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় আওয়ামী লীগ নেতা–কর্মীরা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন, তবে পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান,“আওয়ামী লীগের কর্মীরা মনে করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন, কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।”

পরে হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন,“আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।