লর্ডসে ইতিহাস গড়লেন কামিন্স: অধিনায়ক হিসেবে নজিরবিহীন কীর্তি

লর্ডস টেস্টে বল হাতে দুর্দান্ত এক স্পেল উপহার দিয়ে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৮ রান খরচায় ৬ উইকেট শিকার করে লর্ডসের মাটিতে অনন্য নজির গড়েন এই ডানহাতি পেসার।

এই বিধ্বংসী বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন কামিন্স। ফলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় অস্ট্রেলিয়া।

স্পেলের মধ্য দিয়ে একাধিক মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন কামিন্স। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট শিকার এবং এর মাধ্যমে মাত্র ৬৮ ম্যাচেই ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এতে অস্ট্রেলিয়ার ইতিহাসে অষ্টম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হিসেবে জায়গা করে নিয়েছেন এই অসি পেসার।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, অধিনায়ক হিসেবে লর্ডসে সেরা বোলিং ফিগারের মালিক এখন কামিন্স। এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের বব উইলিস, যিনি ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ১০১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। কামিন্স তার ৩৩ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন মাত্র ২৮ রানে ৬ উইকেট নিয়ে।

এছাড়া, তিনি হয়েছেন ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউট কিংবা ফাইনাল ম্যাচে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।

এই অসাধারণ পারফরম্যান্সে শুধু ম্যাচেই নয়, ক্রিকেট ইতিহাসেও নিজের নাম খোদাই করে নিলেন প্যাট কামিন্স। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।