লায়ন আশরাফ হোসেন খান হীরা কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত, লায়ন্স জেলা ৩১৫ বি ৩-এর অভিনন্দন

বাংলাদেশ লায়ন্সের সর্বোচ্চ পদ কাউন্সিল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন আশরাফ হোসেন খান হীরা। এ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি ৩-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন, লায়ন মাসুদুজ্জামান মাসুম, লায়ন শহিদুল ইসলাম, লায়ন আব্দুল্লাহ খালিদ, লায়ন আবুল বাশার মিন্টু, লায়ন নাদিরা বেগম মল্লিকা, লায়ন শাকি কাউসার, লায়ন মাহবুবুল হুদা ও লায়ন মো. আরিফুর রহমান।

নবনির্বাচিত কাউন্সিল চেয়ারম্যান লায়ন আশরাফ হোসেন খান হীরা বলেন, আগামী দিনে বাংলাদেশে আত্মমানবতার সেবায় লায়ন সদস্যরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা পূর্বের মতো অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষা ও দারিদ্র্য বিমোচনেও অবদান রাখবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।