লেনদেন বাড়লেও শেয়ারবাজারে টানা দরপতন

দেশের শেয়ারবাজারে পতনের ধারা থামছে না। টানা চার কার্যদিবস ধরে সূচক নিম্নমুখী হলেও লেনদেনের গতি উল্টো বেড়েছে। 

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ৭৬০ কোটি টাকার বেশি, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি।

লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (২৭ কোটি ৩২ লাখ টাকা), ওরিয়ন ইনফিউশন (২২ কোটি ৪৪ লাখ টাকা) এবং মালেক স্পিনিং (২১ কোটি ৩৪ লাখ টাকা)।

দিন শেষে ডিএসইতে ২৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমে, বেড়েছে ১০৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির। প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। চার দিনে সূচক হারিয়েছে মোট ১৮৫ পয়েন্ট।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্থানের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলছেন, ফলে ‘মূল্য সংশোধন’ হচ্ছে। নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা নেই, তাই বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন তারা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র। সিএএসপিআই সূচক ১৫৬ পয়েন্ট কমে লেনদেন দাঁড়িয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকায়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।