লেবাননে যে কারণে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’ সিনেমা

ক্লাসিক রূপকথা অবলম্বনে তৈরি ডিজনির মিউজিক্যাল ফ্যান্টাসি ‘স্নো হোয়াইট’ ছবিতে প্রধান একটি চরিত্রে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত অভিনয় করায় লেবাননে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল হাজ্জার সম্প্রতি সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে তিনি ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতের উপস্থিতিকেই উল্লেখ করেছেন।

প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি ২১ মার্চ মুক্তি পায়।

এক পরিবেশক মার্কিন বিনোদনমাধ্যম ভ্যারাইটিকে জানান, গাল গ্যাদত দীর্ঘদিন ধরে লেবাননের ‘ইসরায়েল বয়কট লিস্ট’-এ রয়েছেন। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্র দেশটিতে প্রদর্শনযোগ্য নয়। এর আগেও একই কারণে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার মুক্তি বন্ধ করা হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন আরেক ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস।

বিশ্বজুড়ে নন্দিত অভিনেত্রী গাল গ্যাদতের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। সাবেক ইসরায়েলি সেনা সদস্য এই অভিনেত্রী ‘ওয়ান্ডার উইমেন’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জাস্টিস লিগ’ ও ‘রেড নোটিশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান বরাবরই সমালোচিত। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় নানা সময়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সম্প্রতি গাল গ্যাদতের নাম হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেও, তার উপস্থিতিকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়, সংঘর্ষের ঘটনাও ঘটে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।