লেবাননে ‘হিজবুল্লাহকে’ লক্ষ্য করে ইসরাইলের হামলা

গাজার সাথে চলমান যুদ্ধবিরতির মধ্যে আজ সোমবার ইসরাইল লেবাননে হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকা লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালনা করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই ঘোষণা করেন, ইসরাইলি বাহিনী নাবাতিহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহর কর্মী ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তবে, এ বিষয়ে কোনো প্রমাণ তারা দিতে পারেনি।

আদ্রাইয়ের মতে, হিজবুল্লাহ লেবানন জুড়ে তার সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাকে তিনি ইসরাইল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনী যেকোনো হুমকি অপসারণ এবং ইসরাইল রাষ্ট্রকে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাবে।

গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও, ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।