শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস: সামি আবু জুহরি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: হামাস নির্ধারিত জিম্মি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে,. তবে শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না তারা। এ কথা জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল জাজিরার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

আবু জুহরি জানান, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না।

হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আল জাজিরার কাছে একটি বক্তব্য দেন আবু জুহরি । ধারনা করা হচ্ছে সেই বক্তব্যেই এই মন্তব্য করেছেন তিনি।

এদিকে বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যদি হামাস শনিবারের মধ্যে ইসরাইলি জিম্মি মুক্তি না দেয়, তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতদূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়েনা দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’

তিনি আরও বলেন, জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই।আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।