সুপ্রিম কোর্টের ভেতরে ছাদ থেকে পড়ে মৃত্যু -১

খবরওয়ালা মফস্বল ডেস্ক: সুপ্রিম কোর্টের ভেতরে নির্মাণাধীন ভবনের ১১তলার  ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী হামিদুল ইসলাম জানান,  মজিবর রহমান (২০)। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কোমরডোলা গ্রামে। বর্তমানে সুপ্রিম কোর্টের ভেতরেই থাকতেন। তিনি রাজমিস্ত্রীর হেলপার ছিলেন। রাতে নির্মাণাধীন ভবনের ১১তলার ছাদে কাজ করার সময় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্ট থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।