শপথ নিলেন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত সদস্যরা

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

শপথবাক্য পাঠ করান সংঘের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। এ সময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেছেন, সংগঠনের সব সদস্যকে নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু শপথ নেওয়ার পর অনুভূতি জানতে চাইলে বলেন, ‘শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তা-ই করতে চাই।’

গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে আব্দুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি হয়েছেন আজাদ। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।