শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৬তম জন্মদিন আজ

আজ বাংলাসাহিত্যের গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’র স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৬তম জন্মদিন। ১৮৯৯ সালের এই দিনে তিনি উত্তর প্রদেশের জৌনপুর শহরে জন্মগ্রহণ করেন।

কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করার সময় মাত্র ২০ বছর বয়সে তাঁর রচিত সাহিত্য প্রথম প্রকাশিত হয়। আইন পড়ার সঙ্গেই তিনি সাহিত্য চর্চা করতে। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ‘পথের কাঁটা’ উপন্যাসের মধ্যদিয়ে ১৯৩২ সালে আত্মপ্রকাশ করে।

তাঁর আগে বাংলাসাহিত্যে পাঁচকড়ি দে যে ধারার গোয়েন্দা গল্প লিখেছেন তাতে পশ্চিমা ভাবধার প্রভাবই ছিল বেশি। তিনিই প্রথম বাংলা ডিটেকটিভ কাহিনিকে মৌলিক, মানবিক ও সাহিত্যিক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।

শরদিন্দুর ভাবী, বচন, দুর্গা, কঙ্গন, নবজীবন, আজাদ, পুনর্মিলন-এই সাতটি বম্বে সিনেমার গল্প লিখেছিলেন।

সাহিত্যকর্ম

উপন্যাস: কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে।

ঐতিহাসিক গল্প উপন্যাস: অমিতাভ, রক্ত-সন্ধ্যা, মৃৎপ্রদীপ, বাঘের বাচ্চা, রুমাহরণ, অষ্টম সর্গ, চুয়াচন্দন, বিষকন্যা, চন্দন-মূর্তি, মরু ও সঙ্ঘ ইত্যাদি।

বরদা সিরিজের গল্প: প্রেতপুরী, রক্ত-খদ্যোত, টিকটিকির ডিম, মরণ ভোমরা, অশরীরী, সবুজ চশমা ইত্যাদি।

এছাড়াও শরদিন্দু ছোটগল্প ও শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন।

পুরস্কার: 
তিনি রবীন্দ্র পুরস্কার (উপন্যাস ‘তুঙ্গভদ্রার তীরে’), শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার প্রভৃতি পুরস্কার লাভ করেন।

তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।