শরীয়তপুরে এসএসসি পরিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জুলহাস উদ্দিন নামে এক শিক্ষককে ১০দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার সময়ে এ ঘটনা ঘটে।

জুলহাস উদ্দিন উপজেলার বিঝারী ইউনিয়নের পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।”

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।