শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামের এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা বেগম যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের মা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় ঝর্ণা বেগমের সঙ্গে মোবাইল ফোনে প্রায়ই কথাকাটাকাটি হতো। রবিবার সকালে এ নিয়ে ঝগড়ার পর তিনি নিজের রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।