শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলাবাগান খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো। তাঁদের আমরা সর্বদা স্মরণে রাখবো।

উপদেষ্টা বলেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি  তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে  মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও আমরা এই সময়ের  মধ্যে চোখে পড়ার মতো খেলার মাঠ উদ্ধার করতে পারবো বলে আশা করছি।

উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা নর্থ সিটিকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে যাতে করে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।