শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের উত্তরামুখী ফ্লাইওভারে একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আশপাশের সব ইউনিট বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় ওই স্থানে আলাদা করে কাজ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার পর হঠাৎ বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে জানা যায়, সেটি একটি মোটরসাইকেল ছিল।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরাও যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।