শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ মে) বেলা ১১টা ৫ মিনিটে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বৃহস্পতিবার (৮ মে) সকাল সোয়া ১০টায় বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র এ তথ্য নিশ্চিত করে। 

সূত্রটি জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিদর্শনে আসলেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।