শাহপরাণ মাজার থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ২

সিলেট শাহপারণ মাজার থেকে এক তরুণীকে (২৫) তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

তরুণীর বাড়ি সিলেট বিশ্বনাথ উপজেলায়।
আটককৃতরা হলেন- সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকার উত্তর মোকামের গোল পীর বাজারের হাসেম মিয়ার ছেলে ও লেগুনা চালক আব্দুর রহিম এবং শাহপরান থানাধীন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।

ভুক্তভোগী নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

জানা গেছে, মাজার ভক্ত ওই নারীর হযরত শাহপরান (রহ.) মাজারে দুই তিন দিন ধরে অবস্থান করছিলেন। মঙ্গলবার (১১ মার্চ) ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত আব্দুর রহিম ও রাকিব মিয়া। তারা তাকে সেখান থেকে লেগুনায় তুলে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে ওই নারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে লেগুনার সূত্র ধরে অভিযুক্ত দুজনকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ সারা দিন ঘটনার সত্যতা অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার পর লেগুনা গাড়ির সূত্র ধরে অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে আটক করতে সক্ষম হয়।

হযরত শাহপরান (রহ.) এর মাজার এলাকা থেকে তাকে নিয়ে ছড়াগাঙ এলাকায় ধর্ষণ করা হয় জানিয়ে তিনি বলেন, অভিযুক্তরা তাদের সংশ্লিষ্টতার কথা ইতিমধ্যে স্বীকার করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।