শাহবাগে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে যুবকের মৃত্যু

রাজধানীর শাহবাগ থানা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ১২টার দিকে সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন লক্ষ্মীপুর সদরের বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। তিনি দর্জির কাজ করতেন। বর্তমানে পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী বাবুল রেজা জানান, গত রাতে সচিবালের বিপরীত পাশে প্রিমিয়াম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আল আমিন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।