শিক্ষার্থীদের পেটানোর অভিযোগে বাগছাস নেতার পদ স্থগিত

রংপুরে হারাটি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীদের বেত দিয়ে বেধরক মারধরের অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগছাসের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব জাহিদ আহসান নির্দেশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশিত এক নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ আহম্মদ ইমতির সদস্যপদ স্থগিত করা হলো। আনিত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির সদস্যরা হলেন আবু তৌহিদ মোঃ সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক), মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বাগছাস নেতা ইমতিয়াজ আহমেদ অকৃতকার্য শিক্ষার্থীদের বেত দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জন অসুস্থ হয়ে পড়ে ।এদের মধ্যে এক নারী শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতেও হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় একজন অভিভাবক অনলাইনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনা নিয়ে মঙ্গলবার ও বুধবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বাগছাস নেতা ইমতিয়াজ আহমেদের পদ স্থগিত করা হয়।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।