শিক্ষা ভবনে প্রবেশে কঠোর নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সব প্রকল্প ও উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখিয়ে কার্যালয়ে প্রবেশের নির্দেশ দিয়েছে মাউশি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) রাতে মাউশির পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশ জারি করে অধিদপ্তর।

কর্মকর্তারা জানান, শিক্ষা ভবনে বহিরাগতদের অব্যাহত তদবির ও বিশৃঙ্খলা ঠেকাতে জরুরিভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়োগ, বদলি, এমপিও, অডিট, চাকারি স্থায়ীকরণ, ঠিকাদারি ও বকেয়াসহ নানাবিধ কাজে প্রতিদিন শত শত শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষা ভবনে আসেন। শিক্ষা ভবনে মাউশি অধিদপ্তর ছাড়াও রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর।

তারা আরও জানান, ৫ আগস্টের পর একাধিক দল ও গ্রুপ নানা অজুহাত এবং দাবিতে বিশৃঙখলা সৃষ্টি করেছে। বহিরাগতরা মিছিল, অনশন, মানববন্ধন ও ভাঙচুর চালিয়েছে। সব দিক বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।