শিবগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দাদি-নাতির

বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় দাদি ও শিশু নাতি নিহত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার মহাস্থান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মছিরন বেওয়া (৬৫) ও তার নাতি নূর আলম (১১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মছিরন বেওয়া শনিবার সন্ধ্যায় নাতি নূর আলমকে মেয়ের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী নাবিল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই শিশু নূর আলমের মৃত্যু হয়। গুরুতর আহত দাদি মছিরন বেওয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে এসে বাসটি জব্দ ও মরদেহ দুটি উদ্ধার করেন।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।