শিবির নেতাদের ‘কাপুরুষ’ বললেন ছাত্রদল সভাপতি

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রশিবিরের নেতারা ‘কাপুরুষ’ হিসেবে পরিচিত এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া আইডি’ ব্যবহার করে রাজনীতি করে। রাকিব আরও বলেন, শিবিরের সদস্যরা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহননের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। মানববন্ধনটি জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও উপস্থিত ছিলেন।

রাকিব বলেন, ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। ছাত্রদলের নারী নেত্রী মানসুরা, ফাহমিদা এবং আরও শতাধিক নারী কর্মী নিয়মিত শিবিরের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, ফরহাদের পক্ষ থেকে মামলা পরিচালনার জন্য এমন একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, যিনি একসময় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কারণে ছাত্রশিবিরের এক গুপ্ত সদস্য তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছেন।  

ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, অতীতে রাজশাহী ও চট্টগ্রামে বামপন্থী এবং রাজনৈতিক নারী কর্মীরা ছাত্রশিবিরের আক্রমণের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্য এবং প্রক্টর, ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে অবগত থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।  

ছাত্রদলের এই সাধারণ সম্পাদক নারী শিক্ষার্থীদের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের কোনো প্যানেলকে ভোট না দেওয়ার আহ্বান জানান এবং ব্যালটের মাধ্যমে তাদের পরাজিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার কথা বলেন।

মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।