শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বাগেরহাটে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) যৌন নিপীড়নের অভিযোগে খান রফিকুল ইসলাম বাবু (৫৩) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিক উপজেলা পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মৃত খান আছালতের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে ঘরে একলা পেয়ে ভ্যানচালক রফিকুল ইসলাম ঘরে প্রবেশ করেন।

এ সময় ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার সময় শিশুটি ভয়ে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ পেয়ে আশপাশে থাকা শিশুটির পরিবার ঘটনাস্থলে ছুটে এলে তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ভ্যানচালক পালিয়ে যান।
এদিন দুপুরে ভ্যানচালক রফিকুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনায় বুধবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে ভ্যানচালক রফিকুল ইসলামকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

শিশুর পরিবার জানায়, ভ্যানচালক রফিকুল ইসলাম পাশের এক বাড়ি চাল নিয়ে এসে ফিরে যাওয়ার সময় ওই শিশুকে ঘরে একলা পেয়ে এ ঘটনা ঘটায়। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানান।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ভ্যানচালক খান রফিকুল ইসলামকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।