শেকৃবির আওয়ামীপন্থী ১২ শিক্ষক সাময়িক বরখাস্ত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আওয়ামীপন্থি ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কার শিক্ষকরা হলেন–  অধ্যাপক মো. হারুন-উর-রশিদ, দেব কুমার ভট্টাচার্য্য, অলি আহাদ সেতু, শরমিন চৌধুরী, মো. ফরহাদ হোসেন, আয়েশা আক্তার,  রুহুল আমিন, চৈতী দে পূজা, ছাবেরা ইয়াছমীন, ওমর আলী মল্লিক, শাহ জহির রায়হান ও জিয়াউর রহমান ভূঁঞা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তদন্ত কমিটির পর্যবেক্ষণে উঠে আসে, অভিযুক্তরা দলীয় আনুগত্যের মাধ্যমে প্রশাসনের সহায়তায় আন্দোলন দমন করেছেন। শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছেন।

এ ছাড়া তৎকালীন উপাচার্য অধ্যাপক শহীদুর রশিদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমএ জেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।