শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের আদেশ

শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতক জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

প্রাথমিকভাবে এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন। সেখানে বলা হয়, ড. সফিক আহমেদ সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তের সময় তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে, যা অনুসন্ধানে বাধা সৃষ্টি করতে পারে।

আবেদনে আরও বলা হয়, এই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর না করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে উক্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।