শেয়ারবাজারের জন্য প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

দেশের শেয়ারবাজারকে আরও উন্নত ও শক্তিশালী করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর যমুনায় তার বাসভবনে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশনাগুলো দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

প্রধান উপদেষ্টার ৫টি নির্দেশনা হলো:

১. সরকারি মালিকানাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে হবে।

২. বেসরকারি খাতের গুণগতমানসম্পন্ন ও বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার জন্য প্রণোদনা দিতে হবে।

৩. পুঁজিবাজার সংস্কারে বিলম্ব না করে বিদেশি বিশেষজ্ঞ দলের মাধ্যমে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

৪. পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

৫. বড় বড় কোম্পানিগুলোকে ব্যাংকঋণের ওপর নির্ভর না করে শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহে উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে।

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার ইস্যুতে এটিই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।