শৈলকুপায় অবৈধ ’স’ মিলে অভিযান চালিয়ে জরিমানা আদায়

ঝিনাইদহ প্রতিনিধি \ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায অবৈধ ভাবে স’ মিল (করাত-কল) বসিয়ে ব্যবসার অভিযোগ একটি করাত-কল মালিককে  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে। গতকাল বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম পৌর এলাকার মালিপাড়া গ্রামে অবস্থিত একটি করাত-কলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা পৌরসভার মালিপাড়া খবির উদ্দিন অবৈধ ভাবে করাত কল বসিয়ে ব্যবসা করে আসিতেছেন। গতকাল বুধবার বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম অভিযান চালায়। পরে ভ্রাম্যমান আদালতে করাত কলের নিয়ম অনুযায়ী কোন রকম বৈধ কাগজপত্র না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাত কল বিধি মালা ২০১২ এর ১২ ধারায় তাদেরকে ১০ হাজারা টাকা করে আদায় করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন, শৈলকুপা উপজেলায় বেশ কিছু অবৈধ করাতকল অনেকদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। তাদেরকে লাইসেন্স গ্রহণ অথবা নবায়নের জন্য বাধ্য করার পদক্ষেপ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।