শৈশবে ফুল বিক্রি করতেন ধানুশ!

দক্ষিণী অভিনেতা ধানুশের নতুন সিনেমা ‘ইডলি কড়াই’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের শৈশবের দারিদ্র্য ও সংগ্রামের কথা শোনান তিনি। জানান, ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন, কিন্তু পরিবারের সামর্থ্য ছিল না।

ধানুশ বলেন, ‘ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম। তারপর আমি, বোন আর অন্য ভাই-বোনরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করতাম এবং তা বিক্রি করতাম। যে যত ফুল সংগ্রহ করতে পারত, সে অনুযায়ী লাভের ভাগ পেত।’

অভিনেতা জানান, সেই সময় পরিশ্রমের টাকায় কেনা চার-পাঁচটা ইডলি খেয়ে যে আনন্দ পেতেন, আজ কোটি টাকার মালিক হয়েও তা আর পান না। তাঁর ভাষায়, ‘নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনো তুলনা হয় না। এখন রেস্তোরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।’

এই স্মৃতি থেকেই ধানুশ তাঁর ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’। তবে ধানুশের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাঁদের অনেকে মনে করছেন, পরিচালক কস্তুরী রাজার ছেলে হয়েও ধানুশ অর্থকষ্টে বড় হয়েছেন—এ দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।

এদিকে, ধানুশ শুধু অভিনয়ই নয়, ‘ইডলি কড়াই’-এর চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন। প্রযোজনাও তাঁর নিজের। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নিত্যা মেনন, অরুণ বিজয়, শালিনী পান্ডে, সত্যরাজ, আর. পার্থিবান, পি. সামুথিরকানি ও রাজকিরণসহ আরও অনেকে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।