শোক দিবস পালনের বিধান রুলস অব বিজনেস থেকে বাদ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিধান রুলস অব বিজনেস থেকে বিলুপ্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়, যা একই সঙ্গে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। এতে সিডিউল-১ এর “CABINET DIVISION” শিরোনামের Item No. 9A এবং তদ্বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।

এর আগে আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে আসছিল। এ দিন সরকারি ছুটি থাকত এবং ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী পালিত হত।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।