শ্বশুরবাড়ি থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে শ্বশুরবাড়ির ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রি সোহাগ মিয়া (২৪) এবং তাঁর স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়, এবং তাঁদের ঘরে রয়েছে দুই বছরের একটি কন্যাসন্তান।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। পরদিন সকালে ঘরের দরজা না খোলায় স্বজনেরা ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে দেখা যায়, ঘরের ভিতর দড়িতে ঝুলছে সোহাগ ও ঝুমার নিথর দেহ। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং খবর দেন পুলিশকে।

খবর পেয়ে দুর্গাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।