শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাত মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের শ্বাসনালিতে বেশি পরিমাণে নুডলস আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ফাতেমা জান্নাত ওই এলাকার বাসিন্দা জাহেদুল ইসলামের কন্যা।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। সে নিজেও এ খাবার পছন্দ করত। তবে একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

শিশু ফাতেমার দাদি শাহীন আক্তার বলেন, ‘নুডলস আটকে যাওয়ার পর আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছেন খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের রাখতে হয়। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসে। ১০ মিনিটের মধ্যে সেটি বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে শিশুর মৃতুর আশঙ্কা থাকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।