শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন সামান্তা শারমিন

সচিবালয়ে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। পুলিশ-শ্রমিক সংঘর্ষে  অন্তত ৪০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীতে এনসিপি-ওয়ারী জোনের আয়োজিত একটি ইফতারে যোগ দিয়ে তিনি এই নিন্দা জানান।

সামান্তা বলেন, ‘আজকের হামলার ঘটনায় প্রমাণিত হয়, পুলিশের পুরনো ফ্যাসিবাদী কাঠামো এখনও বিলোপ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন নিশ্চিত করতে আমরা আন্দোলনেও নামতে প্রস্তুত।’

এর আগে সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সামান্তা।

দেশে নতুন সংবিধান প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সংবিধান অর্জনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান তৈরির আর কোনো ম্যান্ডেট নেই।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।