শ্রীলঙ্কায় ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা ৬১৮

শ্রীলঙ্কায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬১৮ জনে পৌঁছেছে। এখনো ২০৯ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) শ্রীলঙ্কান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, মৌসুমি ঝড়ের কারণে পাহাড়ি ঢাল অস্থিতিশীল হয়ে উঠেছে, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উত্তর-পশ্চিম মধ্যভূমিতে।

জলবায়ু সংকটের প্রভাব বাড়ার সঙ্গে গত সপ্তাহ থেকে বন্যা ও ভূমিধসের কারণে দেশটিতে দুই মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্দ্রস্থলে ভূমিধসের কারণে বিচ্ছিন্ন এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার ও বিমান ব্যবহার করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষতির পরিমাণ ধরা পড়ছে। ৭৫ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজে প্রায় ৭ বিলিয়ন ডলার খরচ হতে পারে।

অপরদিকে, এশিয়ার অন্যান্য অঞ্চলে – ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ জন ছাড়িয়েছে। থাইল্যান্ডে কমপক্ষে ২৭৬ জন এবং মালয়েশিয়ায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভিয়েতনামে ভারী বৃষ্টিপাত ও ধারাবাহিক ভূমিধসের ফলে দুই জনের মৃত্যু হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।