শ্রেণিকক্ষের পাশে কীটনাশক স্প্রে, হাসপাতালে ৬ শিশু

যশোরে কীটনাশকের গ্যাসে আক্রান্ত হয়ে ৬ শিশু শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে অভয়নগর ও নড়াইল সদর উপজেলার সীমান্তে ৭৮নং চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অসুস্থ ৬ শিক্ষার্থী হলো- পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম, একই গ্রামের সানজিদা খাতুন, সাউদা ইসলাম, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মর্জিনা আক্তার বিলকিস, উত্তরপাড়ার ইয়াছমিন খাতুন ও উম্মে আইমান।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরে শ্রেণিকক্ষের ভেতরে উৎকট গন্ধে অসুস্থ হয়ে পেটে ব্যথা ও বমি শুরু হয়। এরপর অচেতন হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

৭৮নং চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানা জানান, জোহরের নামাজ শেষে ৪র্থ ও ৫ম শ্রেণির মেয়েদের চিৎকার শুনে সেখানে ছুটে যান। এরপর ৬ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি করেন।

তিনি আরও জানান, স্কুলের পাশে আবু বক্কার শেখের ছেলে ইসমাইল শেখ তাদের সবজি বাগানে কীটনাশক স্প্রে করছিলেন। বার বার তাকে নিষেধ করা হলেও তিনি কথা না শুনে স্প্রে কাজ চালিয়ে যান। সেই স্প্রে’র গ্যাসে আক্রান্ত হয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজর রহমান সবুজ বলেন, কীটনাশকের বায়বীয় গ্যাস যদি ফুসফুসে আঘাত করে সেক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে তাদের ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।