সচিবদের সঙ্গে কর্মচারী প্রতিনিধিদের বৈঠক শুরু

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সচিবালয়ের কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিবরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। তার সঙ্গে আরও উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা।

চলমান কর্মসূচির মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের নেতৃত্বে কয়েকজন সচিবের অংশগ্রহণে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরপরই কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিবকে।

চতুর্থ দিনের মতো সচিবালয়ের কর্মচারীরা আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত শনিবার (২৪ মে) থেকে শুরু হওয়া এ আন্দোলনে কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে আসছেন।

এদিন দুপুর দেড়টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম জানান, ‘ভূমি সচিব আমাদের বৈঠকে ডাকেছেন। তার সঙ্গে আলোচনা শেষে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। আন্দোলন চালিয়ে যাব কি না, কিংবা কর্মবিরতিতে যাব কি না—সবকিছু বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে।’

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।