খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
জুলাই মাসের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনায় এবং গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অংশ হিসেবে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।
খবরওয়ালা /এসএস