সঞ্চয়পত্র নাকি এফডিআর: কোথায় বিনিয়োগ লাভজনক

হাতে কিছু অর্থ জমা হলে অনেকেই ভাবেন—‘এই টাকা কোথায় রাখা বা কীভাবে বিনিয়োগ করা সবচেয়ে ভালো হবে?’ কেউ কেউ মনে করেন, সবচেয়ে নিরাপদ উপায় হলো সঞ্চয়পত্র কেনা। আবার অনেকের মতে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করলে টাকা সহজে তোলা যায় এবং প্রয়োজনে ঋণও নেওয়া যায়। তাই কোনটিতে বেশি লাভ এবং কম ঝুঁকি, তা নিয়ে প্রায়ই সিদ্ধান্তহীনতা দেখা যায়।

সঞ্চয়পত্র ও এফডিআর—উভয় বিনিয়োগেরই নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। সঞ্চয়পত্রে সরকারি নিশ্চয়তা থাকায় ঝুঁকি প্রায় নেই বললেই চলে, পাশাপাশি সুদের হারও অপেক্ষাকৃত বেশি। অন্যদিকে, এফডিআরে দ্রুত টাকা তোলার সুযোগ এবং মাসিক বা ত্রৈমাসিক আয়ের সুবিধা পাওয়া যায়। তবে এর সুদের হার সঞ্চয়পত্রের তুলনায় কম। বিশ্লেষকেরা তাই পরামর্শ দেন যে, পুরো অর্থ এক খাতে বিনিয়োগ না করে ভাগ করে রাখলে ঝুঁকি কমবে এবং নিশ্চিত উপার্জনও হবে।

সঞ্চয়পত্র

মধ্যবিত্ত পরিবারের কাছে সঞ্চয়পত্র সবচেয়ে পছন্দের একটি বিনিয়োগ মাধ্যম। কারণ, এটি ঝামেলাহীন এবং এখনো এটি একটি নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে পরিচিত।

সুবিধাঃ  

  • সরকারি গ্যারান্টি থাকায় আমানতের নিরাপত্তা নিশ্চিত।
  • এফডিআরের চেয়ে সুদের হার বেশি (গড়ে প্রায় ১২%)।
  • দীর্ঘ মেয়াদের জন্য স্থিতিশীল লাভ নিশ্চিত।
  • কর রেয়াত সুবিধা থাকায় আয়করের চাপ কমে।
  • প্রয়োজনে মেয়াদপূর্তির আগেও ভেঙে নেওয়া যায়।

অসুবিধা

  • নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না (পারিবারিক সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লাখ, পেনশনারদের জন্য ৫০ লাখ)।
  • রমেয়াদ শেষ হওয়ার আগে ভাঙালে মুনাফার হার কমে যায়।
  • মুনাফা থেকে উৎসে কর কাটা হয়।
  • দ্রুত অর্থ উত্তোলনের সুযোগ সীমিত।

 

এফডিআর (স্থায়ী আমানত)

এফডিআর হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখে সুদ উপার্জন করা।

সুবিধা

  • ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদ বেছে নেওয়ার সুযোগ আছে।
  • এফডিআরের বিপরীতে ঋণ নেওয়া যায়—সাধারণত জমার ৯০% পর্যন্ত।
  • মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়ার ব্যবস্থা আছে।
  • প্রয়োজন হলে তুলনামূলকভাবে দ্রুত এটি ভেঙে ফেলা যায়।

অসুবিধা

  • সাধারণত সুদের হার কম হয় (৬-৯%)।
  • ব্যাংকের আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল।
  • সময়ের আগে ভাঙালে প্রাপ্ত সুদের পরিমাণ কমে যায়।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।