সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে এক মায়ের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে এই ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জুন) দুপুরে পুরানঘাট পশ্চিমপাড়া গ্রামের সামনে মাহারাম নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে নিহতের নাম নয়ন মনি (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতের গাড়িতে ঢাকা থেকে শিশুপুত্র তায়েব হোসেনকে কোলে নিয়ে তাহিরপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন নয়ন মনি। শুক্রবার দুপুরের দিকে স্থানীয় একতা বাজার থেকে নৌকাযোগে মাহারাম নদী পাড় হয়ে বাড়ির ঘাটে যাওয়া মাত্রই তায়েব হোসেন মায়ের কোল থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। এ সময় মা শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। শিশুকে উদ্ধার করে নৌকায় উঠানোর সময় হাত পিছলে মা পানিতে তলিয়ে যান। পরে নৌকার মাঝিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নয়ন মনিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।