সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদসহ তার সহযোগী আরও দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মাসুদ রানা ওরফে কোপা মাসুদ এবং তার দুই সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।