সমুদ্রে ভেসে যাওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ সার অঞ্চলে গারাপাটা স্টেট বিচে ৫ বছর বয়সী মেয়েকে উদ্ধারের মরিয়া চেষ্টায় নিজের জীবন হারালেন ৩৯ বছর বয়সী কানাডীয় নাগরিক ইউজি হু। নিউইয়র্ক পোস্ট–উদ্ধৃত এনডিটিভি’ র প্রতিবেদনে জানা যায়, শুক্রবার মন্টেরে কাউন্টির উপকূলে হঠাৎ জোয়ারের বিশাল ঢেউ আছড়ে পড়ার সময় শিশু ও তার পরিবার সৈকত এলাকায় অবস্থান করছিল।

সেদিন ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১৫ থেকে ২০ ফুট—যা যে কোনো অভিজ্ঞ পর্যটকের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক সেই সময় একটি শক্তিশালী ঢেউ ৫ বছরের শিশুটিকে টেনে নিয়ে যায় প্রশান্ত মহাসাগরের গভীরে। মেয়েকে ফিরে পেতে দেরি না করে পানিতে ঝাঁপ দেন বাবা ইউজি হু। কিন্তু উত্তাল স্রোতের কারণে তিনি নিজেও দ্রুত ভাটার দিকে ভেসে যেতে থাকেন।

শিশুটির মা-ও সাহায্য করতে পানিতে নেমেছিলেন, যদিও তিনিই শেষ পর্যন্ত একমাত্র তীরে ফিরতে সক্ষম হন। দম্পতির আরও এক সন্তান, মাত্র ২ বছর বয়সী, নিরাপদে তীরে অবস্থান করছিল।

মন্টেরে কাউন্টি শেরিফ কমান্ডার আন্দ্রেস রোসাস জানান, উদ্ধারকারীরা জানিয়েছেন যে এক পর্যায়ে বাবা তাঁর মেয়েকে ধরে রাখতে পেরেছিলেন, কিন্তু শক্তিশালী ঢেউয়ের কারণে দুজনই ভেসে যায়। এ সময় একজন অফ-ডিউটি লাইফগার্ড ও এক পথচারী হুকে টেনে তীরে তুলে এনে সিপিআর দেন। পরে মা–বাবা দুজনকেই হাসপাতালে নেওয়া হয়, তবে ইউজি হুকে বাঁচানো যায়নি। শিশুটির মা হালকা হাইপোথার্মিয়া থেকে সেরে উঠেছেন।

এদিকে নিখোঁজ শিশুটির সন্ধানে সমুদ্রপাড়জুড়ে অভিযান চালাচ্ছে স্টেট পার্কস কর্তৃপক্ষ। আগামী কয়েক দিন টহল জারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর পরিবারটি গভীর শোকে মূহ্যমান; তারা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

কর্তৃপক্ষ সতর্ক করে বলছে—উপকূলে ভ্রমণের সময় কখনোই ঢেউ বা স্রোতের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত নয় এবং বড় ঢেউয়ের মৌসুমে সৈকতে নামা অত্যন্ত বিপজ্জনক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।